গ্রিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীদের জন্য বাংলাদেশ দূতাবাস, এথেন্স আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা ও প্রথমবারের মতো বর্ণিল বসন্ত উৎসবের আয়োজন করে। বিপুল সংখ্যক নারী ও শিশু এ অনুষ্ঠানে যোগদান করে বলে জানা যায়।
আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় বক্তারা তাদের স্বপ্নের কথা, ভবিষ্যত পরিকল্পনার কথা রাষ্ট্রদূতকে জানান।
আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সারা বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন আজ নারীরা। বাংলাদেশ নারী ক্ষমতায়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে দাঁড়াবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিনী মিসেস শায়লা পারভীন, দূতাবাসের প্রথম সচিব সুজন দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী।
ইত্তেফাক/আরকেজি