রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সিএসবি গোডাউন স্টাফ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শারমিন আক্তার (২০) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের পেছনে স্টাফ কোয়ার্টারের ওই ভবনের চতুর্থ তলায় তার লাশ পাওয়া যায়।
ঘটনাস্থল ঘুরে এসে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘স্টাফ কোয়ার্টারের ওই ভবনের চারতলার একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মী শারমিনের লাশ উদ্ধার করেছি আমরা। এটি আত্মহত্যা বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আজাদ নামের একজনের বাসায় শারমিন কাজ করতেন।’
এসআই মিজানুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য শারমিনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/ইউবি