উইল ফেস্টের সমাপনী দিনে ১৪জন নারী-পুরুষ এবং ১টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। নারী দিবসে শুরু হওয়া তিনদিনের উৎসব শনিবার সমাপ্ত ঘোষাণা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর।
এতে বক্তব্য রাখেন ফোর্বস মিডিয়ার ইন্ডিয়া এডিটর নাজনীন কারমালী, ফিলিপাইনসের ফিউচার কন্সিডারেশনসের ডিরেক্টর বেথ ম্যাকডোনাল্ড, এশিয়ান ইউনিভার্সিটি অব ওমেনের উপাচার্য অধ্যাপক নির্মলা রাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমনেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং গ্রামীণফোনের প্রধান কর্পোরেট এফেয়ার্স কর্মকর্তা মাহমুদ হোসেন।
ইত্তেফাক/আরকেজি