শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতারে ছাত্রদলের নিন্দা

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটা করে। এ সময় নারী আন্দোলনকারীরা সামনে এলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে পিটুনি দিয়ে অন্তত ২৫ জনকে গ্রেফতার করে।
 
এর আগেও গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনকারী ৩ ছাত্রীসহ ২৩ জনকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ। 
 
রবিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দাবি করে বলেন, যেহেতু চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানো হয়েছে সেখানে প্রবেশের বয়স বাড়বে না কেন? একইসঙ্গে ছাত্রদের যেকোন যৌক্তিক আন্দোলনে ছাত্রদলের সমর্থন পূর্ণব্যক্ত করেন তারা।