তুরস্কে বাংলা অনুবাদে 'অনুদান' দেয়ার দাবি

তুরস্কে বিশ্বের ৬৮টি দেশের সঙ্গে বাংলাদেশকেও 'বাংলা অনুবাদ' এ অনুদান দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রকাশনা সংস্থা অমিকন পাবলিশিং হাউসের চেয়ারম্যান প্রকৌ. মেহেদী হাসান। 
 
তিনি বলেন, বাংলা এখন আন্তজার্তিক মাতৃভাষা। জাতিসংঘ সর্বসম্মতভাবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছেন। তাই বাংলা অনুবাদে 'অনুদান' আমাদের আন্তর্জাতিকভাবেই প্রাপ্য। 
 
রবিবার তুরস্ক সরকারের উদ্যোগে ইস্তাম্বুল গভর্নর মি. ভেসিপ শাহীনের সভাপতিত্বে ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক ‘ডব্লিউওডব্লিউ’  ইস্তাম্বুল হোটেল এন্ড কনভেনশন সেন্টারে'  আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ইস্তাম্বুল ফেলোশিপ সম্মেলন ২০১৮ এ  তিনি এ সব কথা বলেন। 
 
বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে তুরস্ক সরকার। তুরস্কের ইস্তাম্বুল গভর্নর শিগগির এ ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে বাংলাদেশ প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন। 
 
আন্তর্জাতিক ইস্তাম্বুল ফেলোশিপ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১২০ জনের অধিক প্রতিনিধি অংশ গ্রহণ করছেন। বাংলাদেশ থেকে তুরস্ক সরকারের ফেলোশিপে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রকৌ. মেহেদী হাসান।
 
ইত্তেফাক/ইউবি