শ্রীলঙ্কার বিপক্ষে বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ভারত

নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নিয়েছে সফরকারী ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। বৃষ্টির কারণে ম্যাচ শুরুতে বিলম্ব হওয়ায় খেলা ১৯ ওভারে নামিয়ে আনা হয়। 
 
লিগের প্রথম পর্বে বাংলাদেশ-শ্রীলঙ্কা ও ভারত ২টি করে ম্যাচ খেলেছে। প্রত্যকেই ১টি করে ম্যাচ হেরেছে ও জিতেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারায় শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে এবারের আসরে প্রথম জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারের লজ্জা দেয় বাংলাদেশ। 
 
তিন দলের পয়েন্ট সমান হলেও, রান রেটে এগিয়ে শ্রীলঙ্কা। এরপরের দু’টিস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও বাংলাদেশ। 
 
ইত্তেফাক/কেআই