প্রতিটা মানুষেরই কিছু স্বপ্ন ছোঁয়ার তালিকা (বাকেট লিস্ট) থাকে। তবে সবার ক্ষেত্রে সম্ভব হয় না সেই তালিকার প্রতিটি স্বপ্ন গুণে গুণে ছোঁয়ার। কিন্তু তাদের থেকে অনেকটাই ব্যতিক্রম সাবরিনা ইসলাম। ক্যামেরা হাতে নিয়েই নিজের বাকেট লিস্ট পূরণে নেমে পড়েছেন তিনি।
এবার ধানমন্ডির দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাভেল ফটোগ্রাফার সাবরিনা ইসলামের একক প্রদর্শনী। ‘ওয়ান্ডারলাস্ট’ শিরোনামের এই প্রদর্শনীটির প্রতিপাদ্যে বলা হচ্ছে, আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুন্দর দৃশ্য ও গল্পগুলোকে ধারণ করা হয়েছে ছবিতে, ওয়ারন্ডারলাস্ট সেসব দেখা ও অনুভব করার মতো অনুভূতি দেবে।
IMG0
আর এভাবেই নিজের ভ্রমণপিপাসু মনের বার্তা অন্যদের কাছেও পৌঁছে দিতে চাইছেন সাবরিনা ইসলাম। জানান, শখ থেকেই ফটোগ্রাফিতে এসেছেন তিনি। তিনি চান- তার দেখাদেখি বাংলাদেশের সাহসী অনেক তরুণীও একই সঙ্গে ট্রাভেলার ও ফটোগ্রাফার হিসেবে কাজ করবে। এর জন্য চাই মনোবল এবং নিজের প্রতি বিশ্বাস, বলেন তিনি। প্রদর্শনীটি তিনি স্বপ্নের পেছনে ছোটা আগামী দিনের নারীদের প্রতি উৎসর্গ করেছেন। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি ১৬ থেকে ১৮ তারিখ প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে।
ইত্তেফাক/সেতু