অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর আজ বৃহস্পতিবার সকালে বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে শিশু সহ ১৬জন বাংলাদেশি নারী পুরুষকে আটক করেছে বিজিবি।
আটককৃতদের মধ্যে রয়েছেন একজন দালালসহ ৮ জন পুরুষ, ৫ জন নারী এবং ২ জন শিশু। আটককৃতদের বাড়ি- বাগেরহাট, খুলনা, গোপালগঞ্জ, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
৪৯ বিজিবি'র ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে বেশ কিছু নারী শিশু অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর বিজিবি সদস্যরা সাদীপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করে। এ সময় দালাল চক্রের এক সদস্যকেও আটক করা হয়েছে। আটককৃতদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এসএস