নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত শাহরিন আহমেদকে দেশে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৭ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কাঠমান্ডু থেকে দেশে ফেরেন শাহরিন। বিমানবন্দর থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হবে।
সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি।
কাঠমান্ডুর হাসপাতালে চিকিৎসা নেয়া বাকি ১০ বাংলাদেশির মধ্যে স্কুল শিক্ষক শাহরিনই প্রথম দেশে ফিরলেন। তিনি কাঠমান্ডু মেডিকেল কলেজে ভর্তি ছিলেন।
ইত্তেফাক/ইউবি