জেলার বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা থেকে বৃহস্পতিবার ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মরোধার এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইমন হোসেন (২৭)ও রায়পুর উপজেলার মধুপুর এলাকার সামছুল হকের ছেলে আবু ইউছুফ (৫৫)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীরা জেলার বাণিজ্যিক শহর চৌমুহনীতে বিক্রির উদ্দেশে ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে আসছে। এ খবর পেয়ে জেলা ডিবির ওসি আবুল খায়েরের নেতৃত্বে একদল পুলিশ চৌরাস্তায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ইউছুফ ও ইমনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/রেজা