আড়াইহাজারে স্বর্ণসহ আটক ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাজার থেকে চারটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলা উচিৎপুরা ইউনিয়নের শান্তির বাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। আড়াইহাজার থানার ওসি এম এ হক এ তথ্য জানান।
 
আটককৃত দুইজন হলেন, উপজেলার নয়নাবাদ গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মো. জহিরুল ইসলাম (২১) ও একই গ্রামের নান্নু মিয়ার ছেলে জোবায়ের আহম্মেদ (২২)।
 
ওসি এম এ হক বলেন, গোপন খবরের ভিত্তিতে থানা পুলিশের একটি দল উপজেলা শান্তির বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চারশ'৬৬ গ্রামের চারটি স্বর্ণে বারের মূল্য ১৭ লাখ ৪০ হাজার টাকা।
 
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটককৃতরা সিন্ডিকেট করে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণের বার এদেশে এনে বিক্রি করছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস