কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদহাস ট্রফিতে অলিখিত ‘সেমিফাইনাল’ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে ২ ওভারে ১৫ রান তুলে নেন লঙ্কান উদ্বোধনী ব্যাটসম্যান গুনাথিলাকা ও কুশল মেন্ডিস।
কিন্তু তৃতীয় ওভারের প্রথম বলেই সাকিব কে তুলে মারতে গিয়ে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন গুনাথিলাকা। আউট হওয়ার আগে তিনি ৭ বলে ৪ রান করেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ২১ রান।
আজকের ম্যাচটি কার্যত রূপ নিয়েছে সেমিফাইনালে। কারণ যে দল জিতবে সেই দল সরাসরি ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে। টুর্নামেন্টে তিন জয়ে সবার আগে ফাইনালে উঠে গেছে ভারত। একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাঁচা-মরার ম্যাচের আগে বাংলাদেশ দলে ফিরেছে ইনজুরিমুক্ত সাকিব আল হাসান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসাইন ।
ইত্তেফাক/ইউবি