কোটালীপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ৪

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২৭০ পিস ইয়াবাসহ স্বাধীন দাড়িয়া (২৪), সুমন হাওলাদার (২৬), ফয়সাল শেখ (২২) ও রমজান দাড়িয়া (২৭) নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার তারাশী ব্রিজের নিচ থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় জুয়েল দাড়িয়া নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
 
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, গ্রেফতারকৃত চার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করছে আসছে। শুক্রবার দিবাগত রাতে মাদক বিক্রির সময় চারজনকে আটক করা হয়। এ সময় জুয়েল দাড়িয়া নামে এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় জুয়েলসহ গ্রেফতারকৃত চার জনকে আসামি করে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই