মাহমুদউল্লাহকে নিয়ে আইসিসির টুইট

ম্যাচ জিততে ও ফাইনালে উঠতে শেষ ২ বলে ৬ রান দরকার বাংলাদেশের। স্ট্রাইকে তখন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কার বাঁহাতি পেসার ইসুরু উদানার করা শেষ ওভারের পঞ্চম বলটি মাঠের বাইরে পাঠিয়ে ছক্কা আদায় করে নেন বাংলাদেশ দলের এই অলরাউন্ডার।
 
এই ছক্কাতেই শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠল বাংলাদেশ। ৩টি চার ও ২টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ৪৩ রান করেন মাহমুদউল্লাহ। এমন মহাকাব্যিক ইনিংসের জন্য মাহমুদউল্লাহকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পেজ থেকে টুইট করা হয়েছে। 
IMG0
ছক্কা মারার পর দলের জয় নিশ্চিত করে সতীর্থদের দিকে দৌড়ান মাহমুদউল্লাহ। সেই দৌড়ের ছবি পোস্ট করে আইসিসি টুইট-এ লেখা হয়েছে, ‘নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশ। মাহমুদউল্লাহ-ই এই ঘণ্টার সেরা।’
 
ইত্তেফাক/কেআই