বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের নগরী সংলগ্ন কাশিপুর ইনফ্রা পলিটেকনিকের সামনে শনিবার বিকেলে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার রফিকুল আলমের ছেলে একাদশ শ্রেণির ছাত্র আশিক (২৫) ও রুইয়া এলাকার হুমায়ুন মিয়ার ছেলে মীম (২৬)। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের অপর আরোহী গুঠিয়া এলাকার ফারুক হোসেনকে (২৭) শেবাচিমে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, আশিক ও তিন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে বরিশাল শহর থেকে গুঠিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ইনফ্রা পলিটেকনিক কলেজ অতিক্রমকালে মোটরসাইকেলের সাথে বিপরীতমুখি সেবা পরিবহনের হিমেল-হিরক নামের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এয়ারপোর্ট থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
 
ইত্তেফাক/আরকেজি