মুম্বাইয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুম্বাই-এ নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার লুৎফর রহমান মিশন কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের সাংস্কৃতিক সমাবেশে সকল শিশুকে দেশকে ভালোবাসার এবং দেশকে জানার জন্য আহ্বান জানিয়েছেন। 
 
শিশুদের উদ্দেশে তিনি বলেন,  ‘জাতির পিতার জন্মদিন সকল শিশুর জন্যই আনন্দের দিন। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি বিশেষত শিশুদের প্রতি তার ভালবাসা ছিল অসীম ও কুন্ঠাহীন। তিনি শিশুদেরকে ভবিষ্যতে বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার উপর সব সময় গুরুত্ব আরোপ করেছেন। কাজেই, তোমাদেরকে জাতির পিতার আদর্শ নিয়ে বড় হতে হবে। 
 
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু-কিশোররা বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে প্রবন্ধ পাঠ ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করে। এছাড়া ভারতীয় শিশু-কিশোররা রবীন্দ্র সঙ্গীতসহ বিভিন্ন শিশুতোষ নৃত্য, গীত ও নাটিকা উপস্থাপন করে। অনুষ্ঠানের শেষে উপহাইকমিশনার অংশগ্রহণকারী শিশুকিশোরদের হাতে সর্টিফিকেট, ক্রেস্ট ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচিত ‘গ্রাফিক নভেল: মুজিব’ উপহার হিসাবে তুলে দেন। 
 
ইত্তেফাক/ইউবি