নেত্রকোনার মোহনগঞ্জে আজ শনিবার দুপুরে অজ্ঞাতনামা (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের বড়কাশিয়া গ্রামের আব্দুল হান্নান মুন্সির বাঁশ বাগানের ভিতরে লাশটি পড়ে ছিল। বাঁশঝাড়ের পাশের বাড়ির লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশের বাম হাতে মেয়ে বাচ্চাদের সিট কাপড়ের ফ্রকের মধ্যে পেঁচানো ছিল ১টি জিন্সের ফুল প্যান্ট ও ১টি ফুলহাতা জামা।
মোহনগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আব্দুল মোতালেব জানান, পুলিশবাদী হয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনার আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু