মানিকগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ১৬ পিস ইয়াবা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ ৪ হাজার ৮শ টাকা। শনিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
রবিবার সকালে জেলা পুলিশের কার্যালয়ের জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আটকৃতরা হলেন- জেলার ঘিওর উপজেলার বড় রামকান্তপুর গ্রামের গফুর মিয়ার ছেলে আব্দুল্লা আল-মামুন (৩৩), দৌলতপুর উপজেলার বাগুটিয়া পাচুরিয়া এলাকার খায়ের মোল্লার ছেলে মো. মুহিদুল মোল্লা (৩০)।
ইত্তেফাক/আরকেজি