রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। পহেলা এপ্রিল থেকে প্রতিদিন রাজশাহীরুটে যাত্রী পরিবহন শুরু করবে নভো এয়ার। এছাড়া গ্রীষ্মকালীন শিডিউলে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুররুটে একটি করে ফ্লাইট যুক্ত হচ্ছে।
শনিবার বিমান সংস্থাটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) ২,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। ফ্লাইটটি ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রাজশাহী থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
যাত্রী চাহিদার কারণে নভো এয়ার গ্রীষ্মকালীন শিডিউলে ১লা এপ্রিল থেকে প্রতিদিন চট্টগ্রামরুটে ৬টি, কক্সবাজার রুটে ৪টি ও সৈয়দপুর রুটে ৪টিকরে ফ্লাইট পরিচালনা করবে। এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে সিলেট রুটে ১টি, যশোরে ৩টি এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
ইত্তেফাক/রেজা