মাহমুদউল্লাহর বিদায়ে বিপদ আরও বাড়ল

ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহ আউট হওয়ায় নিদাহাস ট্রফির পাইনালে বাংলাদেশের লড়াকু স্কোরের আশা অনেকটাই শেষ হয়ে গেল। ১৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ পাঁচ উইকেটে ১০৯ রান। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সাব্বির একাই লড়ছেন ক্রিজে। ফিফটি পূর্ণ হয়েছে তার। 
 
দুর্দান্ত একটা সূচনার আভাস দিয়ে আউট হয়ে যান দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৭ রানে ওয়াশিংটন সুন্দরের বলে সুরেশ রায়নার হাতে ধরা পড়েন লিটন। ওয়ানডাউনে তামিমের সঙ্গে জুটি বাঁধেন সাব্বির রহমান। কিন্তু দলের স্কোরে কোন রান যোগ হওয়ার আগেই দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে যান তামিমও। চাহালের বলে সীমানার দড়ির একেবারে উপরে শারদুল ঠাকুরের হাতে ধরা পড়েন তিনি। পঞ্চম ওভারের শেষ বলে আউট হন সৌম্য সরকার। এরপর ফিরেন মুশফিকও। আর সবশেষ দলীয় ১০৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফিরেন মাহমুদউল্লাহ (২১)। সাব্বিরের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হন তিনি।  
 
নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে টস জিতে শুরুতে ফিল্ডিং নেয় ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি।  
 
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ভারত ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা।
 
ইত্তেফাক/কেআই