ত্রিশালে পিকআপ ভ্যানচাপায় দুইজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। রবিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার বাসিন্দা আবুল হাশিম (৭০) ও শামসুল আলম (৬০)।
ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, চেলেরঘাট থেকে ত্রিশালগামী ভ্যানকে পেছন একটি পিকআপভ্যান চাপা দেয়। এতে দুই যাত্রী ও চালক গুরুতর আহত হয়। পরে তাদেরকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আবুল হাশিম ও শামসুল আলমের মৃত্যু হয়।
ইত্তেফাক/আরকেজি