বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখা। দিবসটি উপলক্ষে মস্কোর একটি রেস্টুরেন্টে রবিবার সন্ধ্যায় কেককাটা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করে সংগঠনটি।
বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা প্রেসক্লাব রাশিয়ার সভাপতি ও গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক বারেক কায়সার, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার শিক্ষা ও তথ্য গবেষণা সম্পাদক সৌরভ এলাহী, রাশিয়া শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুরারী সরকার, সাংগঠনিক সম্পাদক স্বরুপ দেব, রিফাত চৌধুরী, প্রচার সম্পাদক হৃদয় ফকির, আন্তর্জাতিক সম্পাদক ফয়সাল আলম, উপ-দপ্তর সম্পাদক জিয়া উদ্দিন, মোফাজ্জল হোসেন রুম্মান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন রাশিয়া শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম লিয়ন। অনুষ্ঠানে বাংলাদেশি ছাত্রদের বড় ভাই হিসেবে পরিচিত রাশিয়ান নাগরিক ভ্লাদিমির কোৎসার বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর মতো মহান নেতার জন্ম হয়েছিল বলেই বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতা। পেয়েছে লাল সবুজের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও শেখ মুজিবুর রহমান এক অভিন্ন স্বত্ত্বা। এই মহান নেতাকে শুধু স্লোগানে মিছিলে নয় তার আদর্শকে বুকে ধারণ করতে হবে, অন্তরে লালন করতে হবে।
এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিনের প্রাক্কালে জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি দানের ঘোষণাকে বঙ্গবন্ধুর জন্মদিনের উপহার হিসাবে অভিহিত করা হয় আলোচনা সভায়।
ইত্তেফাক/নূহু