কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সাধারণ ছাত্র-ছাত্রীদের সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা ও  মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে ক্যাম্পাসে  এ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় জয় বাংলা ভাস্কর্য থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে জয় বাংলা ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের আহবায়ক জাহিদুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব আহমেদ, গোলাম মোস্তফা লিটন প্রমুখ।

ইত্তেফাক/নূহু