‘লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন’ কার্যক্রমের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

 
সংবাদ উপস্থাপনা চর্চার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ‘লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন’ একাডেমির ডিজিটালাইজড কার্যক্রমের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার বিকেলে ধারণকৃত এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এর উদ্বোধন করেন।
 
এ সময় তিনি বলেন, প্রশিক্ষিত গণমাধ্যমকর্মী তৈরী, উপস্থাপনায় বহুমাত্রিকতা ও নাগরিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতে ‘লক্ষ্য’ এর নতুন এই প্রয়াস- সমপ্রচার মাধ্যম ও নাগরিক সাংবাদিকতার জন্য মাইলফলক হয়ে থাকবে।
 
‘লক্ষ্য’ এর প্রতিষ্ঠাতা রাইসুল হক চৌধুরী জানান, গত ৪ বছরে প্রশিক্ষিত ১০০ জন সমপ্রচার সাংবাদিক ও সংবাদ উপস্থাপককে তৈরি করার পাশাপাশি আগামীতে ডিজিটাল এ প্ল্যাটফর্মের মাধ্যমে সারাদেশের মানুষের কাছে নাগরিক সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরবে লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি।
 

ইত্তেফাক/এএম