সুনামগঞ্জে ২য় বিভাগ ক্রিকেট লীগ শুরু

সুনামগঞ্জে ২য় বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ষোলঘর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় হচ্ছে এই টুর্নামেন্ট। সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমদ রাসেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর  মো.শাকিল আহমেদ,জেলা ক্রীড়া সংস্থার  সহ-সভাপতি  সিরাজুর রহমান সিরাজ, ক্রিকেট বিভাগের সাধারণ সম্পাদক ও বিসিবি’র কাউন্সিলর মো. রেজওয়ানুল হক রাজা, ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর কবির শাহীনুর,শাহ আবু জাকের, জুনেদ আহমেদ, জি এম তাশহীজ, চৌধুরী আহমেদ মুজতবা রাজী, মো.দবির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা প্রশাসক সাবিরুল ইসলাম ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন ঘোষণা করেন।
 
উদ্বোধনী ম্যাচে কালীবাড়ি ক্রিকেট ক্লাবের মুখামুখী হয় বাধন ক্রিকের্টাস ক্লাব। উদ্বোধনী খেলায় কেসিসি ৮ উইকেটে বাঁধন ক্রিকেটার্সকে পরাজিত করে শুভ সূচনা করে। ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন কেসিসি'র অভি। ১৪টি ক্রিকেট ক্লাব অংশগ্রহণ করছে এতে।
 
ইত্তেফাক/এমআই