দাদির কবরের পাশে শায়িত হলেন বিমান দুর্ঘটনায় নিহত শশী

নেপালে ইউএস বাংলা বিমান দুর্ঘটনায় নিহত মানিকগঞ্জের তাহিয়া তানভিন শশীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার সেওতা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। 
 
এর আগে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে শশীর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা জাসদসহ  বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণ তার  আত্মার মাগফেরাত কামনা করেন।  
 
পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার লঞ্চঘাট এলাকায় নিজ বাড়িতে আনা হয়। এর পর মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে শশীর নামাজের জানাজা শেষে পৌর এলাকার সেওতা কবরস্থানে তার দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। এদিকে শশীর স্বামী ডা. রেজায়ানুল হক শাওন বর্তমান সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি