নেপালে বিমান দুর্ঘটনায় নিহত নোয়াখালী জেলার সোনাইমুড়ির আমিশাপাড়া ইউনিয়নের কেশারখিল গ্রামের রফিকুজ্জামান, তার স্ত্রী সানজিদা হক বিপাশা ও ছেলে অনিরুদ্ধ জামানের দাফন মঙ্গলবার সকালে সম্পন্ন হয়েছে।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে পরিবারের সদস্যদের কাছে সোমবার সন্ধ্যায় নিহতদের লাশ হস্তান্তর করা হয়। নিহতদের স্বজনরা রাতেই তাদের নিজ বাড়িতে নিয়ে যান। এ সময়ে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ১০টার দিক জানাজা শেষে তিনজনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
ইত্তেফাক/ইউবি