চৌগাছায় এমপি মনিরের গণসংযোগ

যশোরের চৌগাছা উপজেলার পিতাম্বরপুর গ্রামে গণসংযোগ করেছেন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রামের বিভিন্ন দোকানদারসহ দলমত নির্বিশেষে সর্বস্থরের মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় মুরুব্বীদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ খবর নেন।
 
সংসদ সদস্য মনিরুল ইসলাম বলেন, একাত্তরের পরাজিত দোসররা দেশের স্বাধীনতা চায়নি। তাই তারা তখন দেশের মুক্তিকামী মানুষের সঙ্গে বিরোধীতা করেছিলো। এখনও সেই দোসররা দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করে যাচ্ছে।
 
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই আগামী একাদশ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে পুনরায় রাস্ট্রীয় ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য।
 
গণসংযোগে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহীদুর রহমান তৌহীদ, মৃধাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তানিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান রিন্টু, ছাত্রলীগ নেতা ফিরোজ হোসেন, মামুনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 
ইত্তেফাক/রেজা