রাজশাহীতে পদ্মায় ডুবে যাওয়ার তিনদিন পর কলেজছাত্র আসিফ আল মাসুদ মৃন্ময়ের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী শহরের অদূরে পবা উপজেলার চরখিদিরপুর এলাকার পদ্মায় মরদেহটি ভাসছিল। খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা মরদেহটি উদ্ধার করে।
মৃন্ময় রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাড়ি চুয়াডাঙায়। সে নগরীর একটি ছাত্রবাসে থেকে পড়াশোনা করত। নিহতের মামা রাজশাহী কলেজের ইংরেজির শিক্ষক আব্দুল মালেক জানান, ‘মৃন্ময় চুয়াডাঙ্গার ডামুডাডা এলাকার মহসীন আলীর ছেলে।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার শামসুল আজম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি