সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বি এম ফরহাদ হোসেন সংগ্রাম

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপ-নিবার্চনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী  বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।
 
বুধবার দুপুরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে নিজ কার্যালয়ে তাকে শপথ পাঠ করান।
 
প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে ওই আসনে উপ-নিবার্চনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী  বি এম ফরহাদ হোসেন সংগ্রাম। গত ১৩ মার্চ ওই আসনে উপ-নিবার্চন অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/আরকেজি