মাইক্রোবাসে গণধর্ষণ: মানিকগঞ্জে ১০ মাস পর আসামি গ্রেফতার

ঢাকা-আরিচা মহাসড়কে মাইক্রোবাসে গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। নজরুল সদর উপজেলার দুধবাজারের বিসমিল্লাহ স্টোরের মালিক। বুধবার সকালে দুধবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি