পুঠিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত দুই

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলগেটে ট্রেনের ধাক্কায় বুধবার বিকেল সাড়ে চারটায় দুই পথচারী নিহত হন। নিহতরা হলেন, উপজেলার বেলপুকুর থানার জামিরা গ্রামের কোরবান আলী (৭৫) ও চারঘাট উপজেলার তাতারপুর গ্রামের সামসুল আলম (৬০)।

বেলপুকুর থানার ওসি কবিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নিহত ব্যক্তিদ্বয় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থাইে নিহত হন। থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে।

ইত্তেফাক/নূহু