তালায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সাতক্ষীরা তালায় মোটরসাইকেল দুর্ঘটনায় পরিতোষ দেবনাথ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার গংগারামপুর কদমতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
 
এ ঘটনায় মোটরসাইকেল চালক সিদ্দিকুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পরিতোষ দেবনাথ উপজেলার ঘোষনগর গ্রামের মৃত শশীভুষণ দেবনাথের ছেলে।
 
তালা থানার অফিসার ইনচার্জ মো. হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এসএস