সদর উপজেলার পূর্ব রতনপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর মুখমণ্ডল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পরিত্যক্ত জায়গা থেকে তা উদ্ধার করা হয়।
সদর থানার এসআই মো. জাফর হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কেউ হত্যা করে এখানে মুখমণ্ডল ফেলে রেখে গেছে। পুলিশ ঘটনাস্থলে আছে এবং বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি