মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোর রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত সাটুরিয়া, ধামরাই ও আশুলিয়াসহ বিভিন্নস্থান থেকে ডাকাত সর্দার আক্কাস ইঞ্জিনিয়ারসহ ৫জনকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা চকপাড়া গ্রামের মৃত রহিমের ছেলে ডাকাত সর্দার আক্কাস ইঞ্জিনিয়ার (৫৫), দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাসিয়ারা গ্রামের মৃত চেনরু রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (৪২), দৌলতপুর উপজেলার খলসি গ্রামের চান মিয়ার ছেলে আতোয়ার মিয়া (৩০), সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বাড়াবিশ গ্রামের জব্বার মিয়ার ছেলে মুকুল (২৮), সাটুরিয়া উপজেলার শিমুলিয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রশির উদ্দিন (৪০), পাবনার সুজানগর উপজেলার বুলচন্দ্রপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে জমারত আলী খান (৪০)।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, গ্রেফতারকৃত ডাকাত দলটি একটি কুখ্যাত ডাকাত সর্দার আক্কাস পরিচালনা করত। তাদের বিরুদ্ধে ধামরাই, আশুলিয়া ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় ১২ ডাকাতি মামলা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি