৩ দিন আটকে রেখে গৃহবধুকে ধর্ষণ, গ্রেফতার-২

৩দিন আটকে রেখে বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের এক গৃহবুধকে (১৯) ধর্ষণ করার অভিযোগে পাওয়া গেছে। এ ব্যাপারে ওই গৃহবধু বাদী হয়ে ধর্ষক জাকির হোসেন (৩২) ও তার সহযোগী লোকমান সরদার (৩৩)কে আসামি করে বুধবার সন্ধ্যায় গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

পুলিশ তাংক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক জাকির হোসেন ও তার সহযোগী লোকমান সরদারকে গ্রেফতার করেছে। বিষয়টি গৌরনদী মডেল থানার ওসি মুনিরুল ইসলাম মুনির নিশ্চিত করেছেন।

ওই গৃহবধু জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করে আসছেন। ১৭ মার্চ আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের তার (গৃহবধু) বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ডে এসে পৌছান তিনি। সেখানে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক প্রতিবেশী চাচাতো শ্বশুর লোকমান সরদারের (৩৩) সাথে দেখা হয়। লোকমান মোটর সাইকেলে তাকে স্বামীর বাড়িতে পৌছে দেয়ার কথা বলে তার মোটরসাইকেলে উঠায়। তাকে বহনকারী মোটরসাইকেলটি পথিমধ্যে মাহিলাড়া এলাকায় পৌছলে প্রতিবেশী বাসুদেবপাড়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের পুত্র  জাকির হোসেনের (৩২) সাথে দেখা হয়।  এ সময় জাকির বাড়িতে যাবার কথা বলে মোটর সাইকেল ওঠে। এ সময় তারা তাকে (গৃহবধুকে) ফুঁসলিয়ে তাদের এক বন্ধু’র বাড়ি বাবুগঞ্জের রহমতপুর গ্রামের অজ্ঞাতনামা বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে (গৃহবধুকে) তিনদিন আটকে রেখে দুজন মিলে ধর্ষণ করে।

২০ মার্চ সন্ধ্যায় ধর্ষক জাকির হোসেন ও তার সহযোগী লোকমান রাতের খাবার আনতে গেলে এ সুযোগে গৃহবধু বন্দিদশা থেকে পালিয়ে বাড়িতে আসেন।

ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতাকে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন।

ইত্তেফাক/নূহু