যশোর-বেনাপোল মহাসড়কের বেহাল দশা সরেজমিনে দেখার জন্য শুক্রবার সকালে সংসদীয় উপ-কমিটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সড়ক পরিদর্শন শেষে বেনাপোল পর্যটন মোটেলে বন্দর ব্যবহারকারী ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময় করেন।
মতবিনিময় সভায় সংসদীয় উপ-কমিটির নেতারা এ সড়কটি ৮ লেনের মাস্টার প্লান করে ৬ লেনে উন্নতি করা হবে বলে জানান। এ সড়ক নির্মাণের পর দু’পাশ দিয়ে বনায়ন করা হবে।
এ সময় সংসদীয় উপ-কমিটির সভাপতি সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, সংসদ সদস্য এম এ আওয়াল, নাজমুল হক প্রধান এমপি ,শেখ আফিল উদ্দিন এমপি, এ্যাড. মনিরুল ইসলাম মনি এমপি এবং সড়ক ও মহাসড়কের সচিব ফজলুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংসদীয় উপ-কমিটির সভাপতি রেজওয়ান আহম্মেদ তৌফিক বলেন, যারা উন্নয়নে বাধা সুষ্টি করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এটা স্বাধীনতার মাস। দ্রুত এ মহাসড়কের কাজ শুরু হবে।
এদিকে সকালে যশোর-বেনাপোল মহাসড়কটি সংস্কারসহ ৬ লেনে উন্নিত করার লক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধন করেছেন।
ইত্তেফাক/ইউবি