রাজশাহী মহানগরীতে হেরোইনসহ গোলাম হোসেন কাচা (৩৫) ও তার স্ত্রী রাজিয়া বেগমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে মহানগরীর রাজপাড়া থানার আরডি বাগানবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে ২৬ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।
মহানগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, তারা দুজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
তাদের নগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
ইত্তেফাক/আরকেজি