কেশবপুরে আওয়ামী লীগ অফিস লক্ষ্য করে বোমা, আটক ১

 
কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের অফিস লক্ষ্য করে দু’টি বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা ভূমি অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
 
তবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্বিতল ভবনে উপজেলা আওয়ামী লীগ অফিসের নীচে সিঁড়িতে উঠতে গলির মধ্যে একটি পেট্রোল বোমা ও অফিসের সামনের সড়কের ওপর একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় ধোঁয়াচ্ছান্ন হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষজন ছোটাছুটি শুরু করে। সংবাদ পেয়ে কেশবপুর থানার ওসি ফোর্স নিয়ে ঘটনা স্থলে যান। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সুজাপুর গ্রামের মৃত তোফাজ্জেল হাওলাদারের ছেলে রাসেল হোসেনকে আটক করে। বোমা হামলার ঘটনায় উপজেলার ব্রহ্মকাটি গ্রামের মৃত খন্দকার রফিকুজ্জামান এর ছেলে খন্দকার আব্দুল আজিজ বাদি হয়ে শুক্রবার রাতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেছে। মামলার নং: ১৩।
 
কেশবপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের অফিস বোমা হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় রাসেল নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃতকে শনিবার সকালে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম