মাধবপুরে অবহিতকরণ সভা

স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য জনগণকে অবহিতকরণের লক্ষ্যে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া শাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
হবিগঞ্জ জেলা তথ্য অফিস আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট নির্বাচনী এলাকার এমপি অ্যাডভোকেট মাহবুব আলী।
 
হরমুজ আলী আল কাদরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সাংবাদিক আলমগীর খান সাদেক, মোজাহীদ বিন ইসলাম, আওয়ামী লীগ নেতা রফিক মিয়া, মোহন মিয়া, নাসির খান, দীপক রায়, প্রধান শিক্ষক সুজিত দেব রায়, যুবলীগ সম্পাদক কাওছার মোল্লা, ছাত্রলীগ সভাপতি উজ্জল পাঠান প্রমুখ। সভায় বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে উপর বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/আরকেজি