সরকারিভাবে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ১৩ মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৮ এপ্রিল। গত ১৯ মার্চ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্বে করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক।
সভায় জানানো হয়, দেশের ৫টি জেলার ২০টি উপজেলার ২৩৩টি কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১ লাখ ১০ হাজার। সর্বশেষ ২০১৪ সালের ১০ আগস্ট এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব এবং নির্বাচনের ফোকাল পয়েন্ট হিসাবে দায়িত্ব পালনকারী মো. আমিনুল ইসলাম বলেন, সরকারিভাবে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ১৩ মে অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য খুব দ্রুতই একটি কমিশন গঠন করা হবে।
ইত্তেফাক/এমআই