মোরেলগঞ্জে ভাগ্নের হাতে মামা খুন

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের হাতে মামা অবসরপ্রাপ্ত সেনা সদন্য নুরুল হক মোড়ল (৫৭) খুন হয়েছেন। শনিবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল হক ওই গ্রামের চান মিয়া মোড়লের ছেলে।   
 
মোরেলগঞ্জ থানার ওসি তদন্ত শেখ আলমগীর কবির জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার দুপুরে একই গ্রামের বায়েজিদ খানের ছেলে ভাগ্নে সাইদুল খান মেহেদীর সঙ্গে তার মামা নুরুল হকের মারামারির ঘটনা ঘটে। এই মারামারির এক পর্যায়ে মেহেদী তার মামা নুরুল হকের নিম্নাঙ্গে আঘাত করলে তিনি লুটিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় নুরুল হককে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি