বিজয়ীর পুরস্কার নিতে পারলো না ইফশিতা (৬)। মানিকগঞ্জের হলি ফ্লাওয়ার স্কুল ও কলেজের প্লে শ্রেণির ছাত্রী সে। পুলিশ সুপারের কার্যালয়ের পাশেই ঘাতক ব্যাটারিচালিত ইজিবাইক কেড়ে নিল তার প্রাণ।
সে সদর উপজেলার উত্তর উকিয়ারা গ্রামের সোহেল রানা ও শামীমা আক্তার নিপার একমাত্র মেয়ে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে এ দুর্ঘটনার শিকার হয় সে।
IMG0
অভিভাবক সূত্রে জানা যায়, শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। ইফশিতা ১০০ মিটার দৌড় ও চকলেট দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছিল। পুরস্কার নেয়ার জন্য ও অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে ইফশিতা ও তার মা স্কুলে আসছিলেন।
তারা একটি ইজিবাইক থেকে নেমে ভাড়া দিচ্ছিল পেছন দিক থেকে আরেকটি ইজিবাইক বেপোরোয়া গতিতে এসে বাচ্চাটিকে চাকায় পৃষ্ট করে কয়েক মিটার নিয়ে যায়। দ্রুত ইজিবাইক নিয়ে চালক পালিয়ে যায়।
ইত্তেফাক/আরকেজি