মনপুরায় পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৪শে মার্চ শনিবার মনপুরা ডিগ্রী কলেজে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, যারা এতিমের টাকা মেরে খায় তাদের বাংলার জনগণ ক্ষমতায় দেখতে চায় না।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার সরকার বারবার দরকার। বঙ্গবন্ধুর সোনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগকে বিজয়ী করতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠান শুরুতে মনপুরা সরকারী কলেজ একাডেমিক ভবন উদ্বোধন করা হয়। একাডেমিক ভবন উদ্ভোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম। সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মিসেস শেলিনা আকতার চৌধুরী ও সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বিপক।
শিক্ষক, ছাত্র-ছাত্রীর ভালোবাসায় সংবর্ধিত হন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি। মনপুরা ডিগ্রী কলেজকে জাতীয় করন করায় তাকে সংবর্ধিত করা হয়। ছাত্র-শিক্ষক পাশাপশি হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।
নিজ বক্তব্যে জ্যাকব বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। এলাকার উন্নয়নের জন্য কাজ করছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহব্বান জানান তিনি।
ইত্তেফাক/নূহু