নন্দীগ্রামে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

বগুড়ার নন্দীগ্রামে পৃথক অভিযানে ৮২ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংশহর ও পৌর এলাকার পুরাতন বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, নন্দীগ্রাম পৌর এলাকার হিন্দু পাড়ার নিরেন চন্দ্র মহন্তের ছেলে সঞ্জয় কুমার মহন্ত (২৪), ধিরেন্দ্র নাথ মহন্তের ছেলে গিরেন চন্দ্র মহন্ত (৫০) ও তার ছেলে পিয়াস কুমার মহন্ত (২৫)।

নন্দীগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) ইনামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাহসহ তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু