রাজধানীর চাঁদনী চক মার্কেটে আসা নারীদের নিপীড়নের অভিযোগে ওই মার্কেটের চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— নজরুল ইসলাম (৩২), আলামিন (২০), আবুল হোসেন (২৪) ও মো. নয়ন (২৮)।
জানা গেছে, তারা চাঁদনী চক মার্কেটের ১০ নং বলাকা বিল্ডিংয়ে ‘শাহনুর’ নামে একটি থ্রি’পিসের দোকানের কর্মচারী ও ম্যানেজার। শনিবার তাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ এনে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন শারমিন আক্তার নামে এক ভুক্তভোগী তরুণী।
ইত্তেফাক/এএম