নড়াইলে পুলিশের উপর হামলা করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় বাধা দিলে সন্ত্রাসীরা হামলা করে ৪ পুলিশ অফিসারকে আহত করে। লোহাগড়া থানার আমাদা গ্রামে সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন- এসআই গোবিন্দ, এএসআই আনিস, এএসআই কাজী বাবুল এবং এএসআই খান বাবুল। তাদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, লোহাগড়া থানার এসআই গোবিন্দের নেতৃত্বে একদল পুলিশ সদস্য সোমবার ভোরে আমাদা গ্রামে অভিযান চালিয়ে সোহেল মল্লিক, রাঙ্গু খা, নাইস খা এবং কামালপ্রতাপ গ্রামের সোহেলকে আটক করে। এসময় তাদের ডাক চিৎকারে আমাদা এবং কামালপ্রতাপ গ্রামের ৪০/৫০জন নারী-পুরুষ পুলিশ সদস্যদের ঘিরে ধরে। পরে পুলিশ সদস্যদের উপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। হামলায় চার পুলিশ সদস্য আহত হন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের উপর হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি