যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগ, যুক্তরাষ্ট্র উদীচী, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম নর্থ আমেরিকাসহ বিভিন্ন সংগঠন পৃথক সমাবেশের আয়োজন করে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সমাবেশে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বিশেষ এক বার্তা নিয়ে এবার মহান স্বাধীনতা দিবস সমাগত। এদিন শপথ নিতে হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় সকলকে ঐক্যবদ্ধ থাকার।
সমাবেশে আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, সৈয়দ বসারত আলী, ও লুৎফুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক মোহাম্মদ ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাছিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসীকল্যাণ সম্পাদক সোলায়মান আলী, শিল্পবিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ, বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি ও নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার।
একই দিনে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সমাবেশ অনুষ্ঠিত হয় ব্রুকলিন আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে। এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল কাদের মিয়া।
সাংবাদিক আলমগীর কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি জাফরউল্লাহ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আশরাফউদ্দিন, বঙ্গবীর এম এ জি ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোবস্বির হোসেন, মোস্তফা কামাল পাশা মানিক, শাহনেওয়াজ ডিকেন্স, হুমায়ূন কবীর, আবুল কাশেম, আবুল বাশার ভুইয়া, জহিরুল ইসলাম ও এম কে রিপন।
সমাবেশে আব্দুল কাদের মিয়া বলেন, নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতাসম্পন্ন নেতৃত্ব গুণে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি লাভ করেছে। এটি সবচেয়ে বড় অর্জন এবারের স্বাধীনতার মাসে।
যুক্তরাষ্ট্র উদীচীর অনুষ্ঠান হয় জ্যাকসন হাইটসে পাবলিক স্কুল মিলনায়তনে। উদীচী শিক্ষার্থী, শিক্ষকসহ অভিভাবকরা সমবেত কণ্ঠে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন। অনুষ্ঠানে একাত্তরের স্মৃতি জাগানিয়া কবিতা আবৃত্তি করা হয় এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে কণ্ঠযোদ্ধা ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন মাহমুদকে বিশেষ সম্মান জানানো হয়। অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট ইনভেস্টও আনোয়ার হোসেন, লেখক- সাংবাদিক হাসান ফেরদৌস ও রানু ফেরদৌস।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র শাখা জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।
আলোচনা প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মুজিবুর রহমান মজুমদার। সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম এন হায়দার মুকুটের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যেরে মধ্যে বক্তব্য দেন রাফেল তালুকদার, রফিকুল ইসলাম ডালিম প্রমুখ।
বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় অচিরেই প্রবাস থেকে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।
ইত্তেফাক/এমআই