মাধবপুরে মূর্তি ভাংচুরের ঘটনায় মামলা

মাধবপুর উপজেলার হাসিমপুর গ্রামে ৪ হিন্দু বাড়িতে মূর্তি ভাংচুরের ঘটনায় মামলা করেছেন বিশ্বজিত সরকার। মামলায় ইউপি সদস্যকে প্রধান করে হাসিমপুর, এক্তিয়ারপুর ও সুবিদপুর গ্রামের ৬জনকে আসামি করা হয়েছে। আটককৃত ইউপি সদস্য আব্দুল আওয়ালকে আদালতের মাধ্যমে সোমবার কারাগারে পাঠানো হয়েছে।
 
রবিবার সকালে বিদ্যুতের লাইন টানাকে কেন্দ্র করে কিছু যুবক হাসিমপুর গ্রামের হিন্দু বাড়িঘরে হামলা ও ৪ বাড়িতে মূর্তি ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান। এ সময় গ্রামবাসী ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল আওয়াল এ ঘটনায় সংশ্লিষ্টতা থাকার কথা জানালে পুলিশ তাকে আটক করে।
 
ইত্তেফাক/আরকেজি