বোয়ালকান্দিতে ঝড়ের কবলে পড়ে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বোয়ালকান্দি চরে ঝড়ের কবলে পড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান আলী গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে।
 
বোয়াকান্দি গ্রামের ইউপি সদস্য জেলহাজ হোসেন জানান, সোমবার বিকেলে যমুনা বিধৌত চলাঞ্চল চৌহালী জুড়ে ব্যাপক ঝড় বয়ে যায়। এসময় বোয়ালকান্দি চরের কৃষক শাহজাহান আলী খেসারি ডালের ফসল তুলতে গিয়ে আকাশ থেকে উপুর্যপরী শীলের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝড়ের পরে স্থানীয়রা তার লাশ মাঠে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দিলে তা উদ্ধার করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোক বইছে। 
 
এদিকে ঝড়ে অন্তত এই চরসহ আশপাশের গ্রামের অন্তত শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এতে অন্তত ৫ জন আহত হয় বলে স্থানীয়রা জানিয়েছে।
 
ইত্তেফাক/এমআই